June 17, 2026, 7:13 pm
শিরোনাম:
‎রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন ; জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু খুলনা -যশোর মেইন রোডে ফুলতলা নামক স্থানে বাস ও তেল পরিবহনকারী গাড়ির মধ্যে সংঘর্ষ ‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা

নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, আত্মহত্যাসহ সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক মিছিল, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৪টায় চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে চন্ডিপুর ও কেদারপুর এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার পূর্বে প্রধান সড়ক থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।
এসময় তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও পাঁচগাঁও-চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের সভাপতি শফিকুল ইসলাম মিলন ছৈয়াল।
এসময় তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে ইতিবাচক পরিবর্তন আনতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাদের ফকির।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া থানার এস,আই (নি:) মোঃ এনছের আলী, এস.আই (নি:) মোঃ জসিম উদ্দিন, ইব্রাহিম মাস্টার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক শেখ জালাল, নড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কেদারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল ঢালী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নড়িয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।
অনুষ্ঠানে সমাজ থেকে সকল ধরনের অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে অনুষ্ঠানে একটি অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত, পরামর্শ এবং অভিযোগ লিখিতভাবে জমা দেন।
আয়োজকরা জানান, প্রাপ্ত অভিযোগ ও পরামর্শগুলো পর্যালোচনা করে সামাজিক সমস্যা সমাধান এবং অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।