June 17, 2026, 2:39 pm
শিরোনাম:
‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা জনকল্যাণ কর্মসূচি দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে ফলতায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার আল বাইতুল মামুর সিনিয়র মাদ্রাসা ও বিএম কলেজে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং জরুরি সময়ে রক্তদাতাদের তথ্য সংরক্ষণের লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপারম্যান’-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। স্থানীয় সমাজসেবক বাবু খালাসির সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান, সভাপতি সুমন কুণ্ড এবং সহ-সভাপতি রাশেদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল বাইতুল মামুর সিনিয়র মাদ্রাসা ও বিএম কলেজের অধ্যক্ষ মাওলানা মোক্তাদির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খান, আমার দেশ পত্রিকার সাংবাদিক সারোয়ার হোসেন মিঠু, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মশিউর কাজী, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ করে দেওয়া হয়। নিজেদের রক্তের গ্রুপ জানার পাশাপাশি অনেক শিক্ষার্থী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপারম্যান’-এর সদস্য হিসেবে নিবন্ধিত হন এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, মানবিক এই উদ্যোগের মাধ্যমে রক্তদান কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও গর্বিত। তাদের মতে, এমন আয়োজন তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, একটি সুসংগঠিত রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উপস্থিত স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন মানবিক উদ্যোগ সমাজে রক্তদান সম্পর্কে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।