June 13, 2026, 5:10 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপলক্ষে বিভিন্ন গাছের চারা রোপন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু বগুড়ায় দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছে — মাও. আব্দুল হালিম পূবাইলে ৫১ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে কালা পাহাড় আটক জাতীয় বাজেটে বরাদ্দের খাত না থাকায় জনমনে ধোঁয়াশা সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব-কৃষিমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পুকুরিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান

বগুড়ায় দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

সুব্রত ঘোষ, বগুড়া

বগুড়ায় দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে রিহেল চেরাগী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুন ভোর রাতে বগুড়ার আদমদিঘী উপজেলার শিয়ালশন হটাতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিহেল ওই এলাকার আব্দুল করিম চেরাগীর ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত রিহেল চেরাগী ভেন্টিলেটারে মোবাইল ফোন স্থাপন করে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। একপর্যায়ে ছোট বোন বিষয়টি টের পেয়ে চিৎকার করে বাথরুম থেকে বের হয়ে আসেন। পরে তারা জানতে পারেন, ভিডিওটি রিহেলই ধারণ করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ও বড় বোনের স্বামী অভিযুক্তের পরিবারের কাছে ভিডিও মুছে ফেলার দাবি জানান। তবে এতে ক্ষিপ্ত হয়ে রিহেল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তিনি বড় বোনের স্বামীর মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।