June 14, 2026, 8:45 am
শিরোনাম:
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস-নুরজাহান বেগমের যথোপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমানো সম্ভব: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি জাজিরায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন সাঈদ আহমেদ আসলাম এমপি ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভাটারা ইউনিয়নের কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া-উদ্বোধন করলেন চেয়ারম্যান আনিছ ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২০ নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপলক্ষে বিভিন্ন গাছের চারা রোপন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু

ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাজিম বকাউল,ফরিদপুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ২% থেকে ৫% করার চিন্তা করছে সরকার। এ বারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের নগরকান্দায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরো বলেন বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় শিক্ষাখাতে যে ক্ষতি হয়েছে তা পুরুন করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। দেশের প্রতিটি ইউনিযনে একটি করে খেলার মাঠ করা হবে। দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে তুলতে হবে।

শুক্রবার (১2 ই জুন )বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন নগরক কান্দার সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, আকরামুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া সহ সরকারী কর্মকর্তা জনপ্রতিনিত প্রতিনিধিসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। বিজয়ী দের মাঝে পুরুষ্কার বিতরন করেন প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।