June 12, 2026, 8:10 am
শিরোনাম:
বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি গ্রেপ্তার খুলনা মেডিকেলে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনায় রোগীর মৃত্যুর অভিযোগ: ক্ষুব্ধ স্বজনরা রংপুরে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা গাইবান্ধার বড় মহানন্দপুর হামলা মামলা: আসামি গ্রেপ্তারে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার

বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বাধীন কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে এক চোরাকারবারিকে আটক করা হয়।
তিনি জানান, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।