June 10, 2026, 2:15 pm
শিরোনাম:
গরুর খামারকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ, তদন্তকালে উত্তেজনা পাইকগাছায় পাউবোর জমি বেদখল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মরিয়া প্রভাবশালী চক্র ঘাটাইলে সরকারি ঘর থেকে প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টা পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে মাদকসংক্রান্ত সালিশে দুপক্ষের সংঘর্ষ, ১জন নিহত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির ৪ মাদক কারবারি গ্রেফতার ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি রামমূর্তি নির্মাণ প্রকল্পের তদন্ত ও নির্মাণ বন্ধের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন টাঙ্গাইল শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে এ্যাড. মৃধা নজরুল কবিরকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন শরীয়তপুর জেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মী জেলা যুবদলের সভাপতি পদে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের নামকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং কর্মীবান্ধব মনোভাবের কারণে মৃধা নজরুল কবির জেলা যুবদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ্যাড. মৃধা নজরুল কবির বলেন, “রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবীর বিষয় নয়। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। দীর্ঘ ১৭ বছর ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। দলের আদর্শ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থেকেছি। যদি দল আমাকে দায়িত্ব দেয়, তাহলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমি এমন একটি যুবদল গড়ে তুলতে চাই, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও অপসংস্কৃতির কোনো স্থান থাকবে না। যুবদল হবে মেধাবী, শিক্ষিত ও কর্মীবান্ধব একটি সংগঠন। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য।”

জেলা যুবদলের একাধিক নেতাকর্মী জানান, এ্যাড. মৃধা নজরুল কবির সবসময় দলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং বিপদ-আপদে পাশে দাঁড়ান। একজন আইনজীবী হিসেবে তিনি সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতেও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

একজন যুবদল নেতা বলেন, “মৃধা নজরুল কবির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে আমরা তাঁকে পাশে পেয়েছি। তিনি সভাপতি হলে জেলা যুবদল আরও সুসংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

অপর এক কর্মী বলেন, “দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন হওয়া উচিত। মৃধা নজরুল কবির সেই ধরনের একজন নেতা, যিনি দীর্ঘদিন ধরে দল ও কর্মীদের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা চাই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর অবদান বিবেচনা করুক।”

তৃণমূলের কর্মীদের ভাষ্য, শরীয়তপুর জেলা যুবদলকে নতুন উদ্যমে এগিয়ে নিতে সৎ, পরিচ্ছন্ন ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব প্রয়োজন। সে ক্ষেত্রে এ্যাড. মৃধা নজরুল কবিরের নাম অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের প্রতি আনুগত্য, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। এসব দিক থেকে এ্যাড. মৃধা নজরুল কবির নিজেকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বলে অনেকেই মনে করছেন।

জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা এখন তুঙ্গে। আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এ্যাড. মৃধা নজরুল কবিরের নাম। নেতাকর্মীদের আশা, আগামী দিনে তিনি আরও বৃহত্তর পরিসরে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা মৃধা নজরুল কবির শরীয়তপুর জেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিনোদপুর ইউনিয়ন ছাত্রদলের ২ বার সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্বরত ছিলেন। তিনি শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র/ছাত্রী সংসদে সদস্য পদে নির্বাচন করেছেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলায় একজন ত্যাগী যুবদল নেতা হিসেবে ব্যাপক পরিচিত।