June 8, 2026, 7:21 pm
শিরোনাম:
৩০ ঘণ্টা পর নদীতে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার সীমান্তে ৪৮ ঘণ্টা আটকে রাখার পর ১১ জনকে ফেরত নিলো বিএসএফ ঝিনাইদহের জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজ আফজালকে আকস্মিক প্রত্যাহার বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রিদওয়ানুল হক সুমন ডামুড্যায় বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ ব্রি’র ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭ দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বপরিবেশ দিবস পালন

ঝিনাইদহের জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজ আফজালকে আকস্মিক প্রত্যাহার

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজ আফজালকে আকস্মিক প্রত্যার করা হয়েছে। বৃহস্পতিবার ৪ জুন বাংলাদেশ পুলিশের মাহা পরিচালক আইজিপি মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার কে প্রত্যাহারের নির্দেশ দেন। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাহফুজ আফজাল ঝিনাইদহ পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান, নানাবিধি দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে এত অল্প সময়ের মধ্যে তাকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অন্যত্র বদলি করা হয়েছে। মাহফুজ আফজাল ঝিনাইদহে পুলিশ সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর একাধিক হত্যা ও মাদকের ছড়াছড়ি পুরো জেলা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বিশেষ করে শিশু ধর্ষণের অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী কিছুদিন আগে ঝিনাইদহে আসলে তাকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন,এছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এসপি তার স্ত্রীর অনুরোধে নিজের সরকারি বাসভবনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতির সন্ধ্যার আয়োজন করেন । এই অনুষ্ঠানে তার কাল হয়ে দাঁড়ালো। জেলার সকল সরকারি দপ্তরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে এসপি সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এমন অনুষ্ঠান কিভাবে করলেন।ঊর্ধ্বতন কর্মকর্তার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।