July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ব্রি’র ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃনাসির উদ্দিন, গাজীপুর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড (জিআরএস) বিভাগ আমন-২০২৬ মৌসুম উপলক্ষে আজ (সোমবার, ৮ জুন ২০২৬) ব্রিডার বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিডার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রি’র গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং প্রশাসন ও সাধারণ সেবা পরিচালক ড. আমিনুল ইসলাম।
এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর তেলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনজুরুল কাদের, ব্রি পরিচালনা পর্ষদের সদস্য মো. গোলাম সোবহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ হাবিবুর রহমান মুকুল, ব্রি’র বিভিন্ন বিভাগের প্রধান এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন জিআরএস বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবনা সৈয়দ মো. হারুনুর রশীদ।
আমন-২০২৬ মৌসুমে জিআরএস বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫টি বীজ ডিলারের মধ্যে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এরই মধ্যে ব্রি বিএডিসিকে ৪২ টন ব্রিডার বীজ সরবরাহ করেছে। অবশিষ্ট ৫৫ টন ব্রিডার বীজ ৪৬৪টি বেসরকারি বীজ ডিলারের মধ্যে বিতরণ করা হবে।
প্রাপ্ত ব্রিডার বীজ ব্যবহার করে বীজ ডিলাররা আমন মৌসুমে ফাউন্ডেশন বীজ উৎপাদন করবেন। ব্রি’র এ ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *