June 15, 2026, 7:58 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি

শরীয়তপুর প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মে ২০২৬) উপজেলার নাগেরপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষ ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য এ্যাড. শওকত আরা আক্তার উর্মি।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে সরকারের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এসময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।