July 31, 2026, 3:06 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

নরসিংদীর শিবপুরে গোলাম মোস্তফার ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ( গুপ্ত পাড়া) গ্রামে সুলতানা ফিলিং স্টেশন এর সামনে হাইওয়ে রাস্তার পার্শ্বে ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মের যাবতীয় প্লাস্টিক মালামালের চারটি গোডাউন ও টিন সেট বিল্ডিং বসত ঘরের তিনটি রুম আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । এতে প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যানা যায়। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ আব্দুল জলিল মোল্লা ও পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়ার্ড বর্তমান মেম্বার রতন মিয়া,সোহরাব মিয়া ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ এর নিকট থেকে জানা যায় ,অদ্য ৩১ – ৫ – ২০২৬ ইং রবিবার ভোর রাত প্রায় ৪ টা সময় মৃত মাতু মিয়ার ছেলে মোস্তফা মিয়ার ভাই ভাই প্লাস্টিক এর ৪ টি গোডাউনে হঠাৎ আগুনে পুড়তে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা গেলো না।

মোস্তফা মিয়া বলেন,আমার ভাই ভাই প্লাস্টিক ফার্মের চারটি গোডাউনের যাবতীয় মালামাল ও বসত ঘরের তিনটি রুমে যাবতীয় যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি বা কারেন্টের শর্ট সার্কের থেকে আগুন লাগার কোন সুযোগ না থাকায় ,ধারনা করা যাচ্ছে যে,তৃতীয় কোন পক্ষ আগুন লাগাইতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। জানা যায় ,নরসিংদী সিটি ব্যাংক শাখা এবং মিডল্যান্ড ব্যাংক শাখা হতে লোন উত্তোলন করে তিলে তিলে গড়া মোস্তফা মিয়ার ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মের যাবতীয় মালামাল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। উক্ত গোডাউনে মালামাল আদান প্রদান করার জন্য ১৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *