June 15, 2026, 7:59 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

নড়িয়া-সখিপুরের ২১৬ যুবকের স্বপ্নপূরণে মানবিক উদ্যোগ এমপি সফিকুর রহমান কিরনের: বিনামূল্যে প্রবাসে পাঠানোর ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন এলাকার বেকার ও কর্মপ্রত্যাশী যুবকদের জন্য এক ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকার ২১৬ জন যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার (৩১ মে ২০২৬) নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমপি সফিকুর রহমান কিরন বলেন,
“আমাদের এলাকার অনেক মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় যুবক শুধুমাত্র অর্থের অভাবে বিদেশে যেতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমার লক্ষ্য। এজন্য নির্বাচিত ২১৬ জন যুবককে প্রথমে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

তিনি জানান, এই উদ্যোগের আওতায় নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন যুবক সুযোগ পাবেন। প্রশিক্ষণে বিদেশে কাজের উপযোগী দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা, আধুনিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা ও বাস্তবভিত্তিক প্রস্তুতি প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমপি কিরনের এই মহতী উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বর্তমান সময়ে বেকারত্ব একটি বড় সামাজিক সমস্যা। এমন উদ্যোগ যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং অনেক পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে।

স্থানীয়দের মতে, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা গেলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এমপি সফিকুর রহমান কিরনের এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করবে না, বরং নড়িয়া-সখিপুরের অসংখ্য পরিবারের মুখে হাসি ফোটাবে।

এ উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আশাবাদ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।