July 31, 2026, 3:35 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে জমির বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে বিরোধপূর্ণ জমিতে বাথরুম দেওয়াকে কেন্দ্র করে ফিরোজা বেগম(৭১) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার(২৭ মে)সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের ওজেদ মোল্যার মেয়ে ও মৃত মুক্তার মোল্লার স্ত্রী।

পুলিশ,ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, ফিরোজা বেগমের সাথে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া গংদের ফিরোজা বেগমের বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে আদালতে মামলার পর আদালতের রায় ফিরোজা বেগমের পক্ষে হয় বলে জানাগেছে। আদালতের রায় অমান্য করে টুলু মিয়ারা জোর করে ওই জমি ভোগ দখল করছে। ওই জমিতে বুধবার ফিরোজা বেগম বাথরুম নির্মাণ করতে গেলে রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া (৪৫), তার ভাই বাচ্চু মিয়া (৫৫), রসুল মিয়া (৭৫) ও বাচ্চু মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২৭) ফিরোজা বেগমকে বেদম আকারে মারধর করে। কিল,ঘুষি,লাথিতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফিরোজা বেগমের বোন সবুর নেছা বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া, তার ভাই বাচ্চু মিয়া, রসুল মিয়া ও বাচ্চু মিয়ার ছেলে বাপ্পি মিয়া আমার বোনকে কিল-ঘুষি,লাথি মেরে পিটিয়ে হত্যা করেছে।

নিহতের ছেলে আজিজুর মোল্লা বলেন, আমাদের জমি জোর করে টুলু মিয়া গংরা দখল করে রেখেছে। ওই জমিতে আমরা বাথরুম করতে গেলে আমার মাকে মারধর পিটিয়ে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যাকারী টুলু গংদের বিচার ও শাস্তি চাই।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল সিকদার বলেন, ওই জমি নিয়ে ফিরোজার সাথে টুলু মিয়াদের আদালতে মামলা চলছে। বুধবার ওই জমিতে ফিরোজা বেগম বাথরুম করতে গেলে টুলু মিয়া গং তাকে মারধর করে পিটিয়ে মেরে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতাল থেকে ফিরোজা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *