July 31, 2026, 3:43 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পূবাইলে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ ও পর্নোগ্রাফি: ফুফা গ্রেফতার

জাহিদ হাসান প্রভাস ​পূবাইল (গাজীপুর)

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম খান ভুক্তভোগী শিশুর আপন ফুপুর স্বামী ।

​এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।


​মামলার বিবরণ বলা হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে সেলিম খান গত প্রায় ৫ বছর ধরে পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার শ্যালকের (বাদীর) বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন।

নিঃসন্তান সেলিম খানের ঘরে বাদীর ৯ বছর বয়সী শিশু কন্যাটি (স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী) প্রায়ই যাওয়া-আসা করত।
​গত ২৩ মে দুপুরে সেলিম খানের ঘরে মেহমান আসায় বাদীর বড় মেয়ে ওই কক্ষে যান। সেখানে সেলিম খানের ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারটি চালু থাকায় তিনি ছবি দেখতে গিয়ে হঠাৎ তার ছোট বোনের কিছু আপত্তিকর ও অশ্লীল ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানান।

​খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ
​ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য প্রকাশ পায়। শিশুটি জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মে’র মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেত। সেখানে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়।

পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান সাংবাদিকদের জানান,মামলা রেকর্ডের পর আসামী কে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *