July 31, 2026, 4:21 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে উদ্ধার হওয়া সেই সরকারী চাউল ফিরিয়ে দেওয়া হলো মুয়াজ্জিনদের

মোঃ জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী

বোয়ালমারীতে বহুল আলোচিত, বিতর্কিত সরকারী অনুদানের সেই চাউল মুয়াজ্জিনদের হাতেই তুলে দিলেন সংসদ সদস্য ডঃ মোঃ ইলিয়াস মোল্লা। শনিবার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে চাউল বিতরণের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ৬৭ মসজিদের ৬৭ জন মুয়াজ্জিনের হাতে ৬৭০ কেজি চাউল তুলে দেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, পৌর সচিব মোঃ মনিরুজ্জামান সিকদার,কাউন্সিলর আব্দুস সামাদ খান সহ পৌর সভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৯ মে ৬৭ জন মুয়াজ্জিনের নামে ১০ কেজি করে চাউল বরাদ্দ দেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু নিয়ম অনুযায়ী মুয়াজ্জিন গণ আলাদা-আলাদা ভাবে পৌর সভায় গিয়ে চাউল উত্তোলন না করে প্রতিনিধির মাধ্যমে সকল চাউল একসঙ্গে তুলে এনে পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খানের কার্যালয়ে জমা রাখেন পরবর্তীতে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার জন্য। আর এরপরই শুরু হয় চাউল নিয়ে রাজনীতি। কাউন্সিলর সামাদ খান সরকারি চাউল চোর মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে আরম্ভ করে একটি পক্ষ। এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়ে চাউল গুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখেন। এ ঘটনায় ক্ষোভে-দূঃখে ফুঁসে উঠেন মুয়াজ্জিনরা। সংবাদ সম্মেলন করে জানান নিন্দা-প্রতিবাদ। দাবী করেন,চাউলগুলো তাদেরই,এর সঙ্গে সামাদ খানের কোন সম্পর্ক নেই। এই প্রেক্ষাপটেই উদ্ধার করা চাউল গুলো মুয়াজ্জিনদের হাতে তুলে দিলেন সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *