June 21, 2026, 9:19 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

মনোহরদীতে সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

দি হাঙ্গার প্রজেক্ট এর অনুপ্রেরণায় মনোহরদী ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সহায়তায় আজ বৃহস্পতিবার (২১/০৫/২০২৬) একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে রাজনৈতিক, ধর্মীয়, জাতীয় সম্প্রীতি, শান্তি ও সহাবস্থান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের ওপর তাৎক্ষণিক একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দশজনকে (১০জন) পুরস্কৃত করা হয়। পিস অ্যাম্বাসেডর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিমের সভাপতিত্বে এবং পিএফজি কোঅর্ডিনেটর সাংবাদিক নেতা কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধা, পিএফজি সদস্য শফিকুল আলম সোহেল, ওয়াইপিএজি’র কোঅর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশ, খন্দকার আমানুল্লাহ, শহীদুল্লাহ, আফসানা জামান বৃষ্টি, ফারহানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই ধরনের সম্প্রীতি অলিম্পিয়াড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা জরুরি। আজকের অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী প্রশ্নোত্তরের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান বিষয়ে যে শিক্ষা অর্জন করেছে আশা করা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা এর প্রয়োগ ঘটাবে। শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ছাড়া কোনো জাতি সামগ্রিকভাবে উন্নয়ন ঘটাতে পারে না বলে বক্তারা মত প্রকাশ করেন। সমাবেশের শেষ পর্যায়ে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।