June 15, 2026, 6:27 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

পাইকগাছায় ভূমিসেবা মেলা-র উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

বি.সরকার, পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করা হয়।
১৯ মে মঙ্গলবার সকালে ​অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ভূমিসেবা মেলার কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার ও প্রদর্শন করা হয়।
​পরবর্তীতে স্থানীয় পর্যায়ে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। ​সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন, ​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়,​ উপজেলা বিএনপি-র আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ,​ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম,​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর ভারপ্রাপ্ত আমীর মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জামায়াত নেতা এড. মোর্তজা জামান আলমগীর রুলু, কৃষ্ণপদ মন্ডল, এ রুহুল আমিন। সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, বি.সরকার, এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ ও আবুল হাশেম।
​এর আগে মেলার সাফল্য কামনা করে উপজেলা সদরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
​উল্লেখ্য, ১৯ মে থেকে শুরু হওয়া এই ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন উপজেলা ভূমি অফিস চত্বরে চলবে। মেলার স্টলগুলো থেকে আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন তাৎক্ষণিক সেবা প্রদান, ই-নামজারি, খতিয়ান সংক্রান্ত জটিলতা নিরসন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।