June 21, 2026, 12:03 pm
শিরোনাম:
ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে ছাত্রলীগ কর্মী গ্রেফতার ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ বগুড়ার গাবতলীতে ফলমেলা-নগদ অর্থ-ঢেউটিন-কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিল্টন বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম

মোঃ কামাল হোসেন,নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অদ্য ১৯ মে ২০২৬ ইং মঙ্গলবার শিবপুর উপজেলা ভূমি অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র্্যালি জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ ভূমি সেবা মেলা ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথম পর্যায়ে বর্ণাঢ্য র্্যালি শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে । দ্বিতীয় পর্যায়ে শিবপুর উপজেলা হল রুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুঃ আব্দুর রহিম। তিনি বলেন,আমাদের শিবপুর উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আমাদের ভূমি অফিস এর ব্যবস্থাপনা কে স্বচ্ছতা জবাবদিহিতামূলক করা,একই সাথে এন্টি কালেকশন করা,তারই প্রেক্ষিতে আমাদের নাগরিকগণ যারা রয়েছেন ,ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ভূমি সেবা আয়োজন করা হইয়াছে। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের মেনুতে নামজারি জমাভাগ হতো সেটি বর্তমানে ডিজিটাল ২.১%। এছাড়া ও আপনারা বর্তমানে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো জানেন,আমাদের বর্তমান ক্যাশ ম্যাপ ,ভূমি ব্যবস্থাপনা ,নাগরিকদের নামজারি বিভিন্ন কর প্রদান, নামজারির রেকর্ড সংশোধন করলে আমাদেরকে যে ফ্রি দিতে হয় সেটিও অনলাইনে করা হইয়াছে। আমাদের নকশা এবং রেকর্ড অনলাইনে পাওয়া যাচ্ছে ,আমাদের সেবা এখন মানুষের দোরগোড়ায়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গগণ।