ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক আদেশে তুরাগ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে । ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ–পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রদবদল করা হয়।
নবাগত এই কর্মকর্তা ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তুরাগ থানায় যোগ দেওয়ার আগে তিনি পল্লবী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি ভাটারা থানায় একই পদে (পরিদর্শক, তদন্ত) সফলভাবে দায়িত্ব পালন করেন।
জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নবনিযুক্ত এই কর্মকর্তার অভিজ্ঞতা তুরাগ থানা এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই এলাকাটি বিশেষ করে মাদকের এক অভয়ারণ্যে । আমাদের প্রত্যাশা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবেন। সংশ্লিষ্ট আদেশে অবিলম্বে এই নিয়োগ কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।