June 21, 2026, 12:15 pm
শিরোনাম:
গলাচিপার গজালিয়ায় পূর্ব শত্রুতার জেরে স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি বাবাকে কখনো মায়ের থেকে আলাদা করে দেখতে পারি না,হয়তো এটাই আমাদের এক ধরনের ব্যর্থতা-নূর মোহাম্মদ ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে ছাত্রলীগ কর্মী গ্রেফতার ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ বগুড়ার গাবতলীতে ফলমেলা-নগদ অর্থ-ঢেউটিন-কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিল্টন বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার ২ দিন পর তিন বছরের শিশু উম্মে হানিকে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ ও র‍্যাব (RAB)। গত ১৭ মে রবিবার রাতে সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায়, শিবপুর মডেল থানার এসআই অনুপ নাগ ও র‍্যাব (RAB) এর সহযোগিয় তাদেরকে গ্রেপ্তার করা হয়।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ১৭ মে রবিবার দিবাগত রাত ১১.০০ ঘটিকা সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার সাহেব বাজার গেইট এলাকা হইতে ময়মন সিংহ জেলার হালুয়াঘাট থানার, বিলডুরা গ্রামের নিজাম উদ্দিন এর স্ত্রী ও মোঃ মরম আলীর মেয়ে শরীফা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে বি বাড়িয়া নাসির নগর থানা এলাকা হইতে উম্মে হানী (৩)কে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় আটক শরিফা খাতুনের স্বামী মোঃ নিজাম উদ্দিন( ৪২)কে হবিগঞ্জ সদর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ১৬ মে শনিবার রাতে শিবপুর কলেজ গেইট ধানুয়ার একটি বাসা থেকে শিশু উম্মে হানীকে চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ২১ তারিখঃ ১৬/৫/২০২৬ ইং