June 21, 2026, 12:18 pm
শিরোনাম:
গোসাইরহাটের আলাওলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল) বিশ্ব যোগ দিবস উপলক্ষে আরোগ্য লাভ করতে যোগ করার আহ্বান জানান নরেন্দ্র মোদী গলাচিপার গজালিয়ায় পূর্ব শত্রুতার জেরে স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি বাবাকে কখনো মায়ের থেকে আলাদা করে দেখতে পারি না,হয়তো এটাই আমাদের এক ধরনের ব্যর্থতা-নূর মোহাম্মদ ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে ছাত্রলীগ কর্মী গ্রেফতার ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ বগুড়ার গাবতলীতে ফলমেলা-নগদ অর্থ-ঢেউটিন-কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিল্টন বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কা, নিহত ২

নাজিম বকাউল , ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। তিনি মাছবাহী ট্রাকটির চালক ছিলেন। অপর নিহত হেলপারের বয়স আনুমানিক ২৮ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।