July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কথাসাহিত্যে নজরুল সম্মাননা পেলেন শামীমা নাইস

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ” কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা – ২০২৬ “পেলেন কথাশিল্পী শামীমা নাইস। বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠনঃ”স্বাধীনতা সংসদ ” রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে গত বৃহস্পতিবার ১৪ মে তিনি এই সম্মাননা পেয়েছেন I অনুষ্ঠানে আয়োজক এবং বক্তারা কথা সাহিত্যে শামীমা নাইসের বিশেষ অবদানের কথাও উল্লেখ করেছিলেন। প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস তাঁর সাহিত্যকর্মে মানবিক বোধ,প্রেম,প্রকৃতি ও সমকালীন বাস্তবতাকে নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য পাঠকমহলে বিশেষ সমাদৃত। তাঁর লেখনীতে অনুভূতির গভীরতা ও শব্দের শিল্পিত ব্যবহার পাঠকদের হৃদয়ে স্বতন্ত্র আবেদন সৃষ্টি করেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানে শামীমা নাইস কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করেছেন। পুরস্কার গ্রহণের পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন,“সাহিত্য মানুষের ভেতরের আলো’কে জাগিয়ে তোলার এক অনন্ত প্রয়াস। এই সম্মাননা আমার লেখালেখির পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।”অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কবি,সাংবাদিক,সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রেখেছিলেন দেশবরেণ্য নজরুল সংগীতশিল্পী ফাতেমাতুজ্জোহরা,জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *