May 15, 2026, 11:59 am
শিরোনাম:
ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন, পর্দার আড়ালে কি ঘটছে? মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন বিএসটিআই অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন: কারখানা সিলগালা মালিককে জেল-জরিমানা নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ১১ রংপুরে হাঁড়িভাঙা আমের বাণিজ্যের সম্ভাবনা ২৫০ কোটিও বেশি বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং গলাচিপায় ১,৫০০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ আটক ৪ গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ২৬টি মোবাইল ফোনসহ যুবক আটক মাভাবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ২৬টি মোবাইল ফোনসহ যুবক আটক

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির মোট ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৬ হাজার টাকা।
ডিবি সূত্রে জানা যায়, জিএমপির সাধারণ ডায়েরি নং-৩৭৭, তারিখ ১৪ মে ২০২৬ এর ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম মহানগর এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও চোরাই মাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারের সবুরা মার্কেট এলাকায় “ম্যাক মোবাইল সেলস্ এন্ড সার্ভিসিং সেন্টার” দোকানের সামনে এক ব্যক্তি চোরাই মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ৮টি স্যামসাং, ৩টি ভিভো, ২টি অপো, ২টি রিয়েলমি, ২টি এমআই, ১টি আইফোন, ১টি আইটেল, ১টি উইকো, ১টি টেকনো এবং ৪টি বাটন ফোনসহ একটি নামবিহীন অ্যান্ড্রয়েড ফোন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ৪১১ ধারায় টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামত ও আটক আসামী বর্তমানে ডিবি দক্ষিণ বিভাগের হেফাজতে রয়েছে।