সিরাজগঞ্জে মওলানা ভাসানী ডিগ্রী কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) সকাল ১১টায়
কলেজের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের বিদ্যোৎহী সদস্য তানভীর মাহমুদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ সিরাজ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আকমল হোসেন,
ড.খ. ম. আব্দুর রাজ্জাক, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদরিল আমিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুমিলা রহমানসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।