July 30, 2026, 8:44 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জামায়াত কর্মীর বাড়িতে দুর্বৃত্তের আগুনে বিল্ডিং পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

শরিফুল ইসলাম ভূঁইয়া-রামগঞ্জ থেকে:

রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসত বিল্ডিং ও ভেতরে থাকা ফার্নিচারসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর হোসেন জানান, ঘটনার সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফার্নিচারসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাশের বাড়ির রুবেল ও তাঁর স্ত্রী চিৎকার দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় অর্ধশতাধিক মানুষ বল ও বালতিতে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রামগঞ্জ থানার ওসি বলেন আমরা এই ঘটনা শুনেছি অভিযোগ পেলে দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *