July 29, 2026, 5:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ব্র্যাক ডেইরির উদ্যোগে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎​”নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১০০ জন দুগ্ধ খামারির অংশগ্রহণে “নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০ টার দিকে উপজেলার পিডিপি মোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে শক্তিপুর ব্র্যাক কার্যালয়ের ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ​প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভেজালমুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আয়োজকেরা বলেছেন,বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ভেজালযুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবি। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে,সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। মূলত খামারি ও সোসাইটি ম্যানেজারদের আরো বেশি সচেতন করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছিলো। এতে ​ডাঃ মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে এবং ব্র্যাক ডেইরির এরিয়া ম্যানেজার মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডিএলও ডাঃ এ কে এম আনোয়ারুল হক (সবুজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জাহিদ আল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সলিমুন বারী এবং ব্র্যাক ডেইরির সিনিয়র ম্যানেজার ডাঃ মোঃ মিজানুর রহমান। ​প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন,প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করে। বিভিন্ন সময়ে আমরা চিলিং সেন্টারে পরিদর্শনে গিয়ে দুধ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্ট হয়েছি। আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুণগত মানসম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া নিরাপদ দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তিনি তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। ​প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেছেন যে, প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরো স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ ও পরিবহনের ওপর জোর দেবেন এবং আদর্শ খামার গড়ে তুলতে সক্ষম হবেন। সব ধরনের ভেজাল ও দূষণ থেকে বিরত থেকে তারা নিরাপদ দুধ সরবরাহ করবেন। প্রশিক্ষণের অন্যতম আলোচক ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের সিনিয়র ম্যানেজার ডাঃ মোঃ মিজানুর রহমান বলেছেন,ব্র্যাক ডেইরি সারা বাংলাদেশে ১১৪ টি চিলিং সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে পানযোগ্য সম্পূর্ণ নিরাপদ দুধ সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ,পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ এসওপি (SOP) মানা হয়। দুধের প্রাথমিক উৎস যেহেতু খামার,তাই খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিলো। এছাড়া ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি নিরাপদ দুধ সংগ্রহের লক্ষ্যে খামারিদের জন্য আরো উন্নত প্রশিক্ষণ আয়োজনের অঙ্গীকার করেছেন। ​অনুষ্ঠানে স্থানীয় খামারি,কৃষি উদ্যোক্তা,প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেছেন।প্রশিক্ষণার্থীরা ব্র্যাক ডেইরির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেছেন। প্রশিক্ষণে শাহজাদপুর, উল্লাপাড়া ও ফরিদপুর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *