July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারে সাফল্য: জিএমপির বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

মোঃ নাসির উদ্দিন গাজীপুর

মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জিএমপির বিভিন্ন থানার ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে—
জিএমপি কোনাবাড়ী থানা-র মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
জিএমপি সদর থানা-র বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা ও নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
কাশিমপুর থানা-র বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসব অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম) সদর জোন, ওসি সদর, ওসি কোনাবাড়ী, ওসি কাশিমপুরসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *