July 29, 2026, 4:58 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল,বাগেরহাট

আজকের শিশু আগামীর ভবিষ্যত, তারাই হবে এ দেশ গড়ার কারিগর আর এ কাজে শিশুকে সুশিক্ষিত দক্ষ এবং নৈতিকতার সাথে গড়ে না তুললে তাদের হাতে অনিরাপদ হয়ে পড়বে দেশ।

শিশুদের সুস্থ সুন্দর দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন বদ্ধপরিকর তারই অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

১২ মে( মঙ্গলবার) সকালে উপজেলা মিলনায়তনে রামপাল এপি’র আয়োজনে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) অভিজিৎ চক্রবর্তী,রামপাল এপিসিও-র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

এসময় রামপাল এপিসিও-্এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার তার বক্তব্যে শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝড়ে পড়া শিশুদের জীবনে যে ক্ষতি হয়ে থাকে এবং দেশের জন্য যে ক্ষতি তা তুলে ধরে বলেন ওয়ার্ল্ড ভিশন এর মূল লক্ষ্য শিশু, এই শিশু গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আগামীর বাংলাদেশ সুস্থ মস্তিষ্কের দক্ষ সুশিক্ষিত মানুষের হাতে যেতে পারে সেই লক্ষ্যে শিশুদের অকাল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশন কাজ করে আসছে,

তিনি এসময় আরো বাল্যবিবাহ , শিশু শ্রম ও স্কুল ঝড়ে পড়া শিশুদের নিয়ে রামপাল এপি’র পদক্ষেপ গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নে প্রশাসন , অনন্যা এনজিও এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *