May 11, 2026, 6:27 pm
শিরোনাম:
১২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ধরা এশিয়া পোষ্টের উদ্বোধনী অনুষ্ঠান টাঙ্গাইলে অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ক্যাব’র নতুন কমিটির পরিচিতি সভা নরসিংদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন রামগতিতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লুটের অভিযোগ নির্বাচন কর্মকর্তা নিজেই ঠিকাদার নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

নরসিংদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

নরসিংদী শহরের নাগরিযাকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের পর বিকাল পৌণে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

নিখোঁজ মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী স্টেশনে নেমে শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিযাকান্দি এলাকার মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে বেশ কয়েকজন। এ সময় সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ার ও আরো দুইজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিক ২ জনকে উদ্ধার করতে পারলেও মাহির স্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস চেষ্টার পরও তার সন্ধান না পাওয়ায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করে।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা হতে অভিভাবক আসার পর আইনী পদক্ষেপ নেয়া হবে।