May 7, 2026, 6:06 pm
শিরোনাম:
ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ “সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত গাজীপুরে এফডিআর সংক্রান্ত সংবাদটি সরকারের উন্নয়ন ভাবনার বিরুদ্ধে ষড়যন্ত্র: গাজীপুর জেলা পরিষদ প্রশাসক শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! ‘পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা’ গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ ফেসবুক ও গণমাধ্যমে এসপি মাহবুব আলম খানকে ঘিরে ‘মিথ্যা প্রচারণা’র অভিযোগ

সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

রাশেদ লাল,সিরাজগঞ্জ ;

সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (৭মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর সভার ১৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মৃত তৈয়ব আলীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন। এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মৃত তৈয়ব আলীর স্ত্রীকে একটি সেলাই মেশিন উপহার দেন। যাতে করে মৃত তৈয়ব আলীর স্ত্রী সেলাই মেশিনে কাজ করে তার পরিবারে স্বচ্ছলতা আনতে পারেন। পরে ১৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের অসুস্থ মাকে দেখতে তার বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সেখ, সাবেক স্থানীয় কাউন্সিল আলা উদ্দিন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাবন, সাধারণ সম্পাদক গোলবার হোসেন,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেমা বেগম, মহিলা দলের নেত্রী মেরী খাতুন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসাইন সবুজ, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।