May 9, 2026, 10:06 am
শিরোনাম:
ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র রামগতিতে অস্বাস্থ্যকর পরিবেশে মহিষের দুধ ও দধি উৎপাদন: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবারো সংঘর্ষ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান রাজবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঘুড়ি উৎসব ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার ইরানকে এমন ড্রোন দিতে চেয়েছিল রাশিয়া, যা থামানো প্রায় অসম্ভব বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল পাকিস্তান বরিশালে বাস শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ২ ভাটিয়াপাড়া বাজার কমিটি প্রকাশ সভাপতি জাহিদুর- সম্পাদক ফোরকান

নরসিংদীতে বেলাবতে রাস্তার পাশের ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

নরসিংদীর বেলাব উপজেলায় রাস্তার পাশের ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেলাব টু কামরাবগামী সড়কের দক্ষিণ পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আপন (২৩)। তিনি বেলাব উপজেলার বাজনাব বড়িবাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।