May 6, 2026, 7:07 pm
শিরোনাম:
‎​ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রেজার অকেজো, জেল-জরিমানা পাইকগাছায় শিবসা নদীতে অবমুক্ত জব্দকৃত পারশে পোনা রংপুরে আদালত চত্ত্বরে স্বামীর কোলে শাহিনা ইসলামের মৃত্যু বগুড়ায় ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭ সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত!

‎​ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ

‎​”দক্ষ নারী শক্তি,খামারের উন্নতি”স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১০০ জন নারী দুগ্ধ খামারির অংশগ্রহণে “নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ মে সকাল ১০ টার দিকে উপজেলার পিপিডি মোটেল এবং কনভেনশন সেন্টারে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। ‎​প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন,দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা,সুযোগ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন,সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা,কৃত্রিম প্রজনন,দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারিকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১টি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) প্রদান করা হয়েছে। ​আয়োজকেরা বলেছেন,বর্তমান সময়ে দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দুগ্ধ শিল্প নারীর ক্ষমতায়নের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি। এই ধরনের প্রশিক্ষণ নারী খামারিদের দক্ষতা বাড়াবে এবং খামারের আয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করবে। ​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সাবরিনা শারমিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিনা পারভীন, উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এম এ মতিন,শাহজাদপুর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ জাহিদ আল হাসান। ​অনুষ্ঠানে প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডাঃ মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেনারি সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন,ব্র্যাক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক ডেইরি নারী দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধি করতে যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই প্রশিক্ষণ কর্মসূচি নারী খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা পালন করবে। ​প্রশিক্ষণে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের সিনিয়র ম্যানেজার ডাঃ মোঃ মিজানুর রহমান নারীদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন,অল্প পুঁজি দিয়ে গাভী পালন করে নারীরা খুব সহজেই তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারবেন। ​প্রশিক্ষণটিতে শাহজাদপুর,উল্লাপাড়া ও ফরিদপুর উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেছেন।