June 21, 2026, 6:04 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রেজার অকেজো, জেল-জরিমানা

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে সাজা প্রদানের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাদ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সজীব খান উপজেলার টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে।
একই দিনে দপ্তিয়র এলাকায় অপর এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় লিটন নামের এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত লিটন ভূগোলহাট গ্রামের মো. আমির হোসেনের ছেলে। এছাড়া জনস্বার্থ রক্ষায় নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।