June 21, 2026, 5:47 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২

কামরুল ইসলাম প্রতিনিধি ,বোয়ালমারী, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাইভেট কার থেকে লাশ ফেলার সময় স্থানীয় জনতার হাতে দুইজন আটক হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর বটতলা এলাকা থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কারে করে ৫-৬ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে তড়িঘড়ি করে একটি মরদেহ রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের অসংলগ্ন আচরণে সন্দেহ হলে আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি পাশের খালে পড়ে যায়। তখন স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে গাড়িতে থাকা ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করে এবং পুলিশে খবর দেয়।
নিহত ব্যক্তির নাম রবিউল (৩৫)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আটক দুইজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।