June 21, 2026, 6:04 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

ডামুড্যা উপজেলায় তথ্য আপা কর্তৃক উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে আলোচনা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যার ৩ নং ওয়ার্ডের দেওয়ান বাড়ি তথ্য আপা কর্তৃক গত ৪ মে ২০২৬ ইং তারিখে উঠান বৈঠকে গ্রামীণ নারীদের মাঝে গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী উৎপল মন্ডল।

এসময় তিনি বলেন গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় দেওয়ানী ও ফৌজদারী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পওির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। ১০টাকা ও ২০ টাকা ফি দিয়ে গ্রাম আদালতে মামলা করা যায়। গ্রাম আদালত দেওয়ানী ও ফৌজদারী এ দুই ধরনের বিরোধ নিষ্পওি করতে পারে। ৩ লক্ষ টাকা মূল্যমানের বিরোধ গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে সে বিষয়ে বুঝানো হয়।
তিনি আরও বলেন, ০৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। তিনি উপস্থিত সকলকে কোন বিরোধ সংগঠিত হলে গ্রাম আদালতে মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোতালেব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক, তথ্য সেবা কর্মকর্তা (অঃ দাঃ) বিথী দাস।