May 6, 2026, 3:15 am
শিরোনাম:
বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ বাগেরহাটে ভাঙচুর লুটপাট করে বাড়িঘর দখলের চেষ্টা, গ্রেপ্তার ২ নরসিংদী ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার-২ ডামুড্যা উপজেলায় তথ্য আপা কর্তৃক উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে আলোচনা পটিয়া চক্রশালা কৃষি স্কুলে ১৭ টি সিপিইউ ভাংচুর: দুটি মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ: থানায় জিডি শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় বরিশাল-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাসের ধাক্কায় দাদী-নাতির প্রাণহানি বাঁশখালীর পুইছুড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক অনুপস্থিতি: সেবাবঞ্চিত রোগীদের ক্ষোভ বাঁশখালীর সরলে ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ থেকে:

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক,বিভিন্ন পেশাজীবী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাবা সাবরিনা শারমিন। মঙ্গলবার (৫ই মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুশফিকুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ মকবুল হোসেন সঞ্জু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান,সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন সিরাজী,কার্যনির্বাহী সদস্য মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হারিজ উদ্দিন। এতে বক্তব্য রেখেছেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম,সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ। এই সময়ে বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যার কথা নিয়ে আলোচনা করেছেন,পৌর শহরের যানজট,করতোয়া নদী দূষণ,কাপড়ের হাটের দুরাবস্থা,গো খাদ্যের ভেজাল,মাদক,দুর্নীতি,সহ উল্লেখ্য সমস্যা। এই সময়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেছেন, “শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো,আশা করেছি শাহজাদপুর উপজেলার টেকসই উন্নয়নে আমার পদক্ষেপ আপনাদের প্রত্যাশা পুরণে ভুমিকা রাখবে।”