June 21, 2026, 7:23 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ থেকে:

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
‎সোমবার (০৩ মে) সকালে পাবনার শালগাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ও মামলা রয়েছে।

পাবনার দুদকের সহকারি পরিচালক সাধন চন্দ্র সুত্রধর ও পাবনার দুদকের উপ-সহকারী পরিচালক সেজেকা মোঃ মোনোয়ার হোসেন জানিয়েছেন,আবুল কালাম আজাদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পরবর্তীতে অনুসন্ধান ও যাচাই- বাছাইয়ে তার নামে মোট ২ কোটি ৫৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে তার বৈধ আয় পাওয়া যায় ১ কোটি ২০ লাখ টাকা। এতে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার সম্পদের উৎস অস-ঙ্গতিপূর্ণ বলে প্রমাণিত হলে মাঠে নেমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক।