June 21, 2026, 7:23 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

ফরিদপুরে হামের প্রকোপে এক শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ওজিহা (৭ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার সবুজ মাতুব্বরের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় শনিবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল, তবে পরীক্ষার ফলাফল আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট নয়জন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরের দুইজন করে মোট ছয়জন এবং রাজবাড়ী, যশোর ও মাগুরার একজন করে মোট তিনজন রয়েছেন।

হাসপাতালে নতুন রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জনসহ মোট ৯২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫২ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২০২ জন—মোট ৭৫৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। হামের এই প্রাদুর্ভাব মোকাবিলায় কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।