June 21, 2026, 7:13 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গীতে ৩ জন গ্রেফতার, সুইচ গিয়ার উদ্ধার

মোঃ নাসির উদ্দিন,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত ৩টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম শনিবার (২ মে) রাত প্রায় ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর স্টেশন রোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে মহাসড়কে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—আয়নাল হক (৪৫), শাহীন (২২) ও মাসুম (৩০)। তাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে মোট ৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, পলাতক সহযোগীদের নিয়ে তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। এ ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫, তারিখ ০৩ মে ২০২৬; জি আর নং-২০১। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।