May 2, 2026, 9:14 pm
শিরোনাম:
মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে নতুন কুঁড়ি স্পোর্টস – ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পাইকগাছায় মানববন্ধন, কঠোর ব্যবস্থার দাবি রামগঞ্জে স্বর্ণের দোকানের তালা ভেঙে সিন্দুক চুরি নৈশপ্রহরীকে হত্যা নকলায় ঘরে ঘরে ছুটছেন মেয়র প্রার্থী শহীদুল ইসলাম, চাইছেন দোয়া ও সমর্থন রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন, খেলাধুলায় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখননের উদ্বোধন মধুখালীতে মোটরসাইকেল ও পাঁচচাকার খেক্করের মুখোমুখি সংঘর্ষ স্বামী-স্ত্রী নিহত নরসিংদীতে ছোট ভাইযরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

নাজিম বকাউল , ফরিদপুর থেকে:

ফরিদপুর সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্তের নোটিশ জারি করেছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

তিনি বলেন, সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চেয়ারম্যানকে বরখাস্তের নোটিশ পেয়েছি। এতে তাকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ জানতে চাওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে তিনি এর জবাব দেবেন, এরপর জেলা প্রশাসক মহোদয় তা মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, বরখাস্ত হওয়ায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল মেম্বার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া রবিবার তিনি জেলা প্রশাসক মহোদয়কে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বুঝিয়ে দেবেন।

উল্লেখ্য, গত দুই মেয়াদ ধরে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মজনু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় করা মামলার অন্যতম আসামি সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি মজনু। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসাতে করা ধর্ষণ মামলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর পুলিশের হাতে আটক হয় মজনু। তার নানা অপকর্মের বিরুদ্ধে স্বেচ্ছার হয়ে একাধিকবার তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের জন্য মানববন্ধন করেন ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ।