May 2, 2026, 11:20 am
শিরোনাম:
টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখননের উদ্বোধন মধুখালীতে মোটরসাইকেল ও পাঁচচাকার খেক্করের মুখোমুখি সংঘর্ষ স্বামী-স্ত্রী নিহত নরসিংদীতে ছোট ভাইযরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত খানকাহ্ শরীফ বণিক কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নাজিম বকাউল , ফরিদপুর থেকে:

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তামিম মিয়া (২৫), পিতা মো. হাবিবুল মিয়া এবং তার স্ত্রী শিবলী (২২), পিতা আব্দুল ওহাব। তারা উভয়েই মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী শিবলী। পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।