মে দিবস দিচ্ছে ডাক,সৈরাচার নিপাতযাক, শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও ২ হাজার শ্রমিক মধ্যাহ্নভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের আয়োজনে
১ লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতি সাহেবের ঘাটে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি পূর্বে এঁর
উদ্বোধন করেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার
মধ্যাহ্নভোজন পুর্বে হাজী মোঃ আব্দুস সাত্তার ২হাজার মেহনতি শ্রমিকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক।” শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা সেখ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব, সহ – বিভিন্ন শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।