May 1, 2026, 1:46 pm
শিরোনাম:
বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২ মহেশপুরে বিশ্ব শ্রমিক দিবস পালিত ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান – রনি মহান মে দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে মহান মে দিবসে নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (টাঙ্গাইল জেলা শাখা) এর উদ্যোগে বর্ণাঢ্য ও দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

১মে (শুক্রবার) সকালে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নির্মাণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক এনামুল হকের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ব্যান্ডপার্টির সুরে শ্রমিকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নের দাবিকে আরও জোরালো করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মে দিবসকে ঘিরে টাঙ্গাইলের শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদযাপনের আমেজ লক্ষ্য করা গেছে।