মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বোয়ালমারীতে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় এলাকাবাসীও রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান
আজ ২৪(এপ্রিল) ২০২৬ শুক্রবার বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়ন নদীয়ার চাঁদ থেকে গুণ বহা কামারগ্রাম সুইজ গেইট পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। পূর্ণ খাল খনন কর্মসূচির বিশেষ আয়োজক গুনবহা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডঃ সিরাজুল ইসলাম সিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রকিবুল ইসলাম সহকারি কমিশনার ভূমি শিব্বির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বোয়ালমারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন