June 15, 2026, 10:16 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

পাইকগাছায় লবণাক্ত পানি রোধে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি,মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলায় বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং টেকসই সমাধানের দাবিতে মানববন্ধন, ক্যাম্পেইন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী নাগরিক সমাজ এ কর্মসূচি পালন করে।
“পাইকগাছা উপজেলার বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধান” শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে লবণাক্ত পানির অনুপ্রবেশ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
স্মারকলিপিতে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নদী-খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, লবণপানি প্রবেশের মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্যকর পানি ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ এবং সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিটি বাস্তবায়ন করে অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্প। এতে সহযোগিতা করে নেটজ বাংলাদেশ ও বিএমজেড। বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী নারীসহ সচেতন নাগরিকরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, “লবণাক্ততার এই সংকট কেবল পরিবেশগত নয়, এটি মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্বের প্রশ্ন। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়বে।”
শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।