July 30, 2026, 11:36 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, বাগেরহাট মোরেলগঞ্জ থেকে:

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মোরেলগঞ্জে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) ২০২৬।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোরেলগঞ্জ, বাগেরহাট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে সম্প্রসারিত টিকাদান কর্মসুচি (ইপিআই)কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুস্টি সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অতিশ সরকার।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজ চত্বর থেকে বর্নাঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক মিলনায়তনে এম টি ইপিআই দিপক কুমার এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন, ডাঃ সিফাত খান,নবলোক টেকনিক্যাল অফিসার (টিউটেশন)মো.সৈকত হোসেন,কোডেক কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার টেকনিক্যাল অফিসার টিউটেশন অফিসার এম,ডি মাজাহারুল ইসলাম,ফিল্ড ইন্সপেক্টর রিয়াদ হোসেন সোহাগসহ স্হানীয় সমাজ সেবক ও সাংবাদিকবৃন্দ।
পরিশেষে পুস্টি সপ্তাহের নানা কর্মসুচি উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামাল হোসেন মুফতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *