June 21, 2026, 9:34 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

মহেশপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সভাকক্ষে, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, “পুষ্টি বৈষম্যের দিন শেষ,সবাই মিলে গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” তিনি উপজেলার সকলকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন করার লক্ষ্যে বলেন, প্রতিদিন পরিবারের সকলকে নিয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, শাকসবজি ও মৌসুমী ফল মূল, সেই সাথে সজনের শাক ও ডাটা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। খাবার পূর্বে ভালোভাবে হাতমুখ ধুয়ে নিন,খাবারে অতিরিক্ত চিনি, লবণ, ভাজা, তৈলাক্ত ফাস্টফুড বর্জন করুন। শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের শাল দুধ খাওয়া নিশ্চিত করুন এবং ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ান, মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি খাবার খেতে দিন। শিশুর বুদ্ধির বিকাশ ঘটাতে একটি করে ডিম খেতে দিন। সঠিকভাবে শিশু বেড়ে উঠছে কিনা জানার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিবেন এবং গর্ভবতী মায়েদের সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃমামুন পারভেজ, ডাঃহাবিবুর রহমান,ডাঃ রুদ্র কুমার, ডাঃ ইমরান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা,যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সহ-সভাপতি জামসেদ আলম বকুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।