July 29, 2026, 5:36 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফরিদপুর সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের সূচনা করা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী গোলাম কিবরিয়া, সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবিকা ও অভিভাবকবৃন্দ।
পরে একটি শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *