June 21, 2026, 7:58 am
শিরোনাম:
গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা!

মহেশপুর বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানটি মহেশপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।