গোপালগঞ্জের কাশিয়ানীতে ১২ এপ্রিল ২০২৬ ইং রোজ রবিবার ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার আটশো টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সে ঐ গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ও মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিছুর রহমান এর নেতৃত্বে এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২ শত ৫ পিস ইয়াবা ২কেজী গাজা, মাদক ব্যবসার ৪ লক্ষ ২৬ হাজার ৮০০ শত টাকা মাদকব্যবসা লেনদেনের তিনটি হিসাবের খাতা সহ সেবন ও বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।মাদকের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনা নিশ্চত করে জানান শেখ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।