August 22, 2026, 8:24 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মহেশপুরে মাদক ও দূর্ণীতি ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

মাদক ও দূর্ণীতি মুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চান ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ আবুল কালাম। বৃহস্পতিবার বিকালে তিনি এক সাক্ষাৎকারে বলেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান রনি যদি আমাকে আগামী ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন দেন।তাহলে ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থনে বিপুল ভোটে জয় লাভ করবো এবং সিমান্তবর্তী ইউনিয়ন হলেও যাদবপুর ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করে যাদবপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর যে পরিকল্পনা যেমন ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা সহ নানা মুখি পরিকল্পনা বাস্তবায়ন ও যাতে হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া বিষয়টি সুনিশ্চিত করবো।এছাড়া সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকবো। আমি মানুষের শাসক নয় সেবক হয়ে থাকবো বলে জানান।

এছাড়াও দেশ ও দলের ক্লান্তি কালে দলীয় নেতৃবৃন্দকে ঐক্য বদ্ধ করে দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহন করতেন।এমনি দলীয় কর্মীদের হামলা মামলা পাশে থাকা সহ জেলে থাকা নেতা কর্মীদের পরিবারের পাশে থেকে খোঁজ খবর রাখতেন বলে জানান যায়।